editor

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

১০ম গ্রেডের দাবিতে সিলেটে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, শাটডাউনসহ ৩ দিনের কর্মসূচি

১০ম গ্রেডের দাবিতে সিলেটে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, শাটডাউনসহ ৩ দিনের কর্মসূচি

8

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গোলচত্ত্বরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি, ০৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং ০৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ সোলেমান হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেকিল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস এম আব্দুস সালামের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমগীর আলম এর উপস্থাপনায় উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট বিএম নাসির উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট মোস্তফা জামান খান, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. আল আমিন, মেডিকেল টেকনোলজিস্ট মো. সোলায়মান খান, মেডিকেল টেকনোলজিস্ট ইসমাইল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ওমর ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম, ক্বারী সিদ্দিকুল আলম চৌধুরী, আল আমিন উজ্জল, আব্দুর রাজ্জাক রাজ, গোলাম রাব্বী, মাহবুবুল আলম সজল, আলমগীর হোসেন, এহসান উল্লাহ, এমরান আহমদ, মাহফুজুল আলম শান্ত, মো. ফারুক হোসেন, তাহের আহমদ, ইমাদ উদ্দীন মাহী, নাজমুল হাসান, নিপু, কলিম উল্লাহ, আব্দুল কাদির তালুকদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কারি সিদ্দিকুল আলম চৌধুরী।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ভয়াবহ বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ডিপ্লোমাধারী অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বৈধ অধিকার আজও বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও কোয়ারীর কারণে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে আছে। বক্তারা আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি, আবেদন, সাক্ষাৎ এবং জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব স্পষ্ট। তাই আর কোনো বিলম্ব নয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

7

বার্তা প্রেরক
মো. আলমগীর আলম
মেডিকেল টেকনোলজিস্ট
তাং- ২৮.১১.২০২৫

5

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, শাটডাউনসহ ৩ দিনের কর্মসূচির লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন মেকিল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস এম আব্দুস সালাম

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

3 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

8 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

1 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

4 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

7 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 2

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

3 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

6 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

1 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়

1
6