editor

প্রকাশিত: 2:15 PM, September 11, 2020

‘১০ কোটি টাকায় এন্টিবডি কিট তৈরি করতে ফতুর হয়ে গেছি’

‘১০ কোটি টাকায় এন্টিবডি কিট তৈরি করতে ফতুর হয়ে গেছি’

5

এন্টিবডি কিট তৈরি করতে গিয়ে ১০ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এবং গণস্বাস্থ্য কেন্দ্র ফতুর হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এন্টিবডি কিট প্রসঙ্গে জানতে চাইলে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের এন্টিবডি কিটের ট্রায়াল পুনরায় কবে থেকে শুরু হবে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারতো এটা দিচ্ছে না। সরকারের লোকজন চাচ্ছে না এটা দিয়ে দেশের মানুষের কোনো উপকার হোক। কারণ এটা হলে টাকার ভাগ-বাটোয়ারা পাওয়া যাবে না। সরকারের সঙ্গে আর কত ঝগড়া করবো।

6

‘সরকার আমাদের এন্টিবডি কিট আমেরিকায় পরীক্ষা করাতে বলেছে। এমন একটা ল্যাবরেটরির নাম বলেছে, যেটা শুধু আমেরিকা ও ইউরোপের আছে। সেখানে কিটের পরীক্ষা করাতে গেলে এক কোটি টাকা লাগবে। সরকার না চাইলে তো আর এদেশে কিছু করা সম্ভব নয়। কিটের বিষয়ে তারা একেকবার একেক রকম কথা বলে। ’

7

কোনো ব্যক্তি বা কোম্পানির নাম উল্লেখ না করে গণস্বাস্থ্য কেন্দ্রের এ ট্রাস্টি বলেন, আমাকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এন্টিবডি কিট নিয়ে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে। আমি তাদের বলেছি এন্টিবডি কিট দিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি না। আপনি চাচ্ছেন ব্যবসা করতে, আমি চাচ্ছি দেশের মানুষের সেবা করতে। তাহলে আমাদের দু’জনের পার্টনারশিপ কীভাবে হবে? এরপর থেকেই সরকারের সুর বদলে গেছে। এ প্রসঙ্গে আমি আর কিছু বলতে চাই না। দেশের কথা কে ভাবে। এখন দেশবাসী বুঝুক।

4

গণস্বাস্থ্যের কিট কি তাহলে আর আলোর মুখ দেখবে না? জানতে চাইলে তিনি বলেন, কিটের ট্রায়াল করতে সরকার আমাদের এমন সব কন্ডিশন দিচ্ছে, যা পূরণ করা অনেক কষ্টসাধ্য। পাঁচ মাস আগে আমরা করোনা ভাইরাস শনাক্তের জন্য এন্টিজেন ও এন্টিবডি কিট তৈরি করেছি। আমাদের পরে কিট উৎপাদন করেও অনেক দেশে অনুমতি দেওয়া হয়েছে। ভারত এন্টিবডি কিট নিয়ে আসছে, তাদেরও এই ল্যাবরেটরি নেই, ভারতেও এমন কন্ডিশন দেওয়া হয়নি। ইরানে এমন কন্ডিশন দেওয়া হয়নি। সেনেগালে আমাদের মতো ল্যাবরেটরি নেই। তারা এতসব কিছু দেখেনি, তারা দেখেছে বেসিক জিনিস ঠিক আছে কি নেই।

তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সরকার চায় না আপনাদের কিট বাজারে আসুক- এমন প্রশ্নের উত্তরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার কাছেতো তাই মনে হচ্ছে। আজ যদি বাংলাদেশে এতসব কঠিন নিয়ম-কানুন আরোপ করা হতো, তাহলে বাংলাদেশে ওষুধ নীতি তৈরি হতো না। ওষুধের নীতি না হলে আজ বাংলাদেশে বিলিয়ন ডলারের ব্যবসাও হতো না। আসতে আসতে এসব জিনিস ডেভেলপ করতে হয়।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

7 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

8 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

1 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

7 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
4