editor
প্রকাশিত: 10:38 PM, February 18, 2022
সিলেট নগরীর ১১নম্বর ওয়ার্ডের লালাদিঘীরপার ও নবাব রোড মহল্লাহর সচেতন নাগরিকবৃন্দের যৌথ উদ্যোগে সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর নবাবরোডস্থ এলাকায় এই সভার আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী ইশাদ মিয়ার সভাপতিত্বে ও আব্দুর রহিম মতছিরের পরিচালনায় সন্ত্রাস ও মাদক বিরোধী সভায় বক্তারা বলেন, ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীরপার মহল্লা সহ প্রতিটি মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান এবং ঐতিহ্যবাহী শান্তি প্রিয় নাগরিকবৃন্দের বসবাস। বক্তারা আরো বলেন, লালাদিঘীরপার মহল্লা সহ ১১ নম্বর ওয়ার্ডের কোথাও যেন সন্ত্রাস ও মাদকের বিস্তার না ঘটাতে পারে এবং যে কোন ধরনের অন্যায় অবিচার, অরাজকতা ও চাঁদাবাজি সহ কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিতভাবে একজন আদর্শক নাগরিক হিসেবে সবাই সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, আব্দুল মজিদ টিয়া মিয়া, আব্দুুল মছব্বির, আব্দুল মনাফ, সলিম আহমদ, মজ্জমিল আলী, আব্দুল আহাদ, ফাইয়াজ হোসেন ফরহাদ, মো. জাকির হোসেন, ছালা আহমদ, মুমিনুর রশীদ সুজন, তুহিন আহমদ, আব্দুল জলিল লিটন, ফখরুল আহমদ, আংগুর মিয়া, রাহাত আহমদ, মাহফুজ আহমদ, রাজু আহমদ, রাহি, আমির উদ্দিন, তারেক আহমদ তারু, আব্দুল মুকিত, জয়দাস, আলাল আহমদ, মনোয়ার আহমদ, নিরঞ্জন কুমার দেব প্রমুখ।
1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 7 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
4 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
6 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
5 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা