editor
প্রকাশিত: 4:07 PM, September 30, 2020
ডেস্ক রিপোর্ট:-
রংপুরে এজাহারুল নামে জোড়া খুনের এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১৭ বছর পর গ্রেফতারি পরোয়ানা পায় পুলিশ। এরপর মঙ্গলবার রাতে রংপুরের নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে নিজ বাড়ি থেকে এজাহারুলকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব কচুয়া গ্রামের মৃত নুর আলীর ছেলে।
মৃত এজাহারুলের শ্বশুর মোবারক আলী জানান, তার জামাই আগে থেকে হৃদরোগে ভুগছিলেন। এছাড়াও তার মেরুদণ্ড অপারেশন করা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালের জুন মাসে বাঁশ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এজাহারুল তার আপন দুই ভাই হাকিনুর ও ভুট্রুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এজাহারুলের আরেক ভাই জানারুল ইসলাম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় গত ২০ সেপ্টেম্বর এজাহারুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে এজাহারুলকে গ্রেফতারের জন্য পূর্ব কচুয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে তাকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এজাহারুলকে মৃত ঘোষণা করেন।
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে