editor

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

১৮টি থানা ফাঁড়ির মাসে কোটি টাকার চাঁদাবাজি

১৮টি থানা ফাঁড়ির মাসে কোটি টাকার চাঁদাবাজি

7

নিজস্ব প্রতিবেদক
এক আকবর কাণ্ডেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অনেক থানা ও ফাঁড়ি কর্মকর্তাদের অপরাধে জড়ানার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এদের বেশিরভাগই নানাভাবে পোস্টিং নিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ার পাশাপাশি ফুটপাতে চাঁদাবাজি করে মাসে অন্তত কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে একই এলাকায় চাকরি করার সুবাদে অপরাধ ও অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নামের যুবকের মৃত্যুর ঘটনায় যিনি বরখাস্ত হয়েছেন সেই ইনচার্জ এসআই আকবর হোসন ভূঁইয়াও এসএমপিতে অনেক বছর ধরে কর্মরত ছিলেন। গোয়েন্দা পুলিশের পর কোতোয়ালী থানায় এবং পরবর্তিতে ফাঁড়িতে যোগ দেন। এই আকবরের মতো অনেকেই এসএমপিতে বছরের পর বছর চেয়ার দখল করে রেখেছেন। এরা শুধু দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এসএমপি থেকে জেলা আবার জেলা থেকে এসএমপি এভাবে ঘুরেফিরে সিলেটেই চাকরিতে আছেন। এদের কেউ কেউ রাজনৈতিক ছত্রছায়ার কারণে বহাল তবিয়তে থাকেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সংখ্যা মোট ১৮টি। এর মধ্যে থানার সংখ্যা ছয়টি। থানাগুলো হল- উত্তর বিভাগে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা এবং দক্ষিণ বিভাগে দক্ষিণ সুরমা থানা, শাহপরাণ থানা ও মোগলাবাজার থানা। এর মধ্যে কোতোয়ালী থানার অধীনে বন্দর বাজার পুলিশ ফাঁড়ি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ও শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র, এয়ারপাের্ট থানার অধীনে আম্বরখানা পুলিশ ফাঁড়ি ও কালাগুল পুলিশ ক্যাম্প, জালালাবাদ থানার অধীনে শিবের বাজার পুলিশ ফাঁড়ি এবং দক্ষিণ সুরমা থানার অধীনে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি, কামালবাজার পুলিশ ফাঁড়ি, শাহপরাণ থানার অধীনে উপশহর অস্থায়ী পুলিশ ফাঁড়ি, শাহপরাণ পুলিশ তদন্ত কেন্দ্র ও মোগলাবাজার থানার অধীনে আলমপুর পুলিশ ফাঁড়ি রয়েছে। উল্লিখিত থানাগুলোতে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পোস্টিং পেতে বেশির ভাগ ক্ষেত্রে তদবির লেগে থাকে। কোন না কোন রাজনৈতিক নেতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব বিষয়ে তদবির করেন। এই তদবিরে যে পরিমাণ অর্থ খরচ হয় তা উত্তোলন করেও আরও অন্তত শতভাগ টার্গেট থাকে অনৈতিকভাবে আয় করার। আর এ ক্ষেত্রেই অনেক কর্মকর্তা জড়িয়ে যান অপরাধ কর্মকাণ্ডে। ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিখেকোদের সঙ্গে গড়ে ওঠে সখ্যতা। তাদের মাধ্যমেই লেনদেন হয় লাখ লাখ টাকা।
এছাড়া প্রায় প্রতিটি ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের অনেকে ছোটখাটো অপরাধ করলেও পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে লোভনীয় হিসেবে পরিচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি, আম্বরখানা পুলিশ ফাঁড়ি, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি, শাহপরাণ পুলিশ তদন্ত কেন্দ্র। এগুলোর অধীনে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ফুটপাত ও পরিবহনে চাঁদাবাজি মারাত্মক আকার ধারণ করেছে। এছাড়া ফাঁড়িগুলোতে গভীর রাতে ও ভোরে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে টাকা আদায়ের অভিযোগও দীর্ঘদিনের। এসব নিয়ন্ত্রণে মাঝেমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিক থাকলেও সেখানকার দায়িত্বরতদের কারণে অনেক সময় সম্ভব হয় না। ফলে তাদের অনেক সফলতা থাকলেও দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় গোটা পুলিশকেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, পুলিশের অপরাধ ও চাঁদাবাজির কথা প্রায়ই শোনা যায়। তাদের অনেক বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম বলেন, তদবিরে পোস্টিং দেয়ার বিষয়টি ঠিক নয়। এখানে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতাও নেই। তবে কারও বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ আসলে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। কারণ কোন ব্যক্তির দায় গোটা পুলিশ বাহিনীর নয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

2 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

7 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

8 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

2 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

6 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

4 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

1
8