editor
প্রকাশিত: 11:49 AM, October 22, 2020
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম প্রতিবেদেন হস্তান্তর করেন।
২য় ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম সিলেট প্রতিদিনকে জানান- অতিরিক্ত আঘাতের কারনেই রায়হানের মৃত্যু হয়।
এর আগে গত ১৭ অক্টোবর ১ম ময়না তদন্তের রিপোর্ট দেন ফরেনসিক বিভাগ। এ তদন্তের প্রতিবেদনে উলেখ করা হয়েছিল- ‘ময়নাতদন্তকালে রায়হান উদ্দিনের শরীরে মোট ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে ১৪টি আঘাত গুরুতর ছিল। বাকি ৯৭টি আঘাত ফোলা আকারের জখম রয়েছে। সবগুলো আঘাতই তার মৃত্যুর ২/৪ ঘণ্টা আগে করা হয়েছে। এছাড়া তার ডান হাতের কানিকাসহ দুটি আঙুল ও বাম হাতের অনামিকার নখ উপড়ানো ছিল। আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে।’
১৫ অক্টোবর রায়হানের মরদেহ পুনরায় ময়নাতদন্ত করা হয়ে। এ দফায় রায়হানের ময়নাতদন্তে গঠন করা হয় তিন সদস্যের মেডিকেল বোর্ড। যার প্রধান করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক মো. শামসুল ইসলাম।
রায়হানের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেন তার স্ত্রী। পুলিশ সদর দফতরের নির্দেশে বর্তমানে মামলাটির তদন্ত করেছে পিবিআই। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতেই এই মামলার নথি পিবিআইর কাছে হস্তান্তর করে এসএমপি। এরপর পিবিআই কর্মকর্তারা বুধবার দুপুরে বন্দরবাজার ফাঁড়িতে যান এবং ঘটনার আলামত সংগ্রহ করেন। এর পরদিন বৃহস্পতিবার সকালে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করে পিবিআই। পরে পুনরায় ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহটি নগরের আখালিয়াস্থ নবাবি মসজিদ সংলগ্ন পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়।
এর আগে গত শনিবার মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে পরিবার। সকালে তিনি মারা যান। নির্যাতন করার সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে ফোন দিয়ে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের মরদেহ শনাক্ত করেন।
5 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 3 সোমবার (১৪
3 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
2 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
7 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
2 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
3 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
2 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের