editor
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
সরকারের নির্দেশনা অমান্য করে
রেজওয়ান আহমদ
মহামারি করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যার কারণে প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় বসেই পড়ালেখা করছে। বাসায় থাকার ফলে শিক্ষার্থীরা করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা রয়েছে। দেশে করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ, থেমে নেই মৃত্যুও। করোনা ভাইরাসে দেশে আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন ও মৃত্যু ৫ হাজার ৭৮০ জন।
যার কারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান না খুলার জন্য বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছে। বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরেও সরকারের নির্দেশনা অমান্য করে সিলেট নগরীতে বিভিন্ন প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । গত দুইদিন ধরে শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করে আগামী ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে । করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিশুদের ঘর থেকে বের না করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
করোনা ভাইরাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিভাবকরা অভিযোগ করে বলেন দেশে করুণা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। তার মধ্যে আবার শীতে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের আশঙ্কা রয়েছে বলে বলা হচ্ছে। তারপরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে বলে তারা মনে করেন।
1 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
3 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী
2 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
5 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
2 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।
6 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও