editor
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সিলেটের সময় ডেস্ক :: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেবে সরকার। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এ কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার চাল পাবেন বলে জানিয়েছেন, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন। এ ছাড়া ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবেন বিনামূল্যে। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে।’
আলী ইমাম মজুমদার বলেন, ‘এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছি, আবারো মিটিং করব। এ বিভাগের যে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল আছে। টিসিবি ছাড়াও প্রয়োজনে সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে বলেছি।’ এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
2 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
2 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
5 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
1 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
3 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত