editor

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

৬ ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ ৪ অক্টোবর ও ২৯ সেপ্টেম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিকী শোভাযাত্রা

৬ ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ ৪ অক্টোবর ও ২৯ সেপ্টেম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিকী শোভাযাত্রা

6

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে গত শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয় এ এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সভা ও সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও খুবই ন্যাক্কারজনক। যে ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর আধ্যাত্মিক নগরীকে অসম্ভবভাবে কলঙ্কিত ও কুলষিত করেছে। বক্তারা অবিলম্বে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণকারী কুলাঙ্গার চিহ্নিত ৬ ধর্ষককে আইনের আওতায় এনে জনসম্মুখে দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সর্র্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এমসি কলেজের ছাত্রাবাসের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামী ৪ অক্টোবর রবিবার বিকাল ৫টায় সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ৬ ধর্ষকের কুশপুত্তলিকা দাহের উদ্যোগ গ্রহণ করা হয়। সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লামাগহীন উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হাতে নিয়ে প্রতিকী শোভাযাত্রা ও মাননীয় বাণিজ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় আগামী ২ অক্টোবর শুক্রবার দুুপুর ২টায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল, ৭ অক্টোবর বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবিতে ১ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে আলোচনা করা হয়। সভায় পবিত্র কোরআন শরীফ আরোও এক খতমের দায়িত্ব সংগঠনের একজন সহযোদ্ধা গ্রহণ করেন। এ নিয়ে ১২ খতম কোরআন তেলাওয়াতের দায়িত্ব সদস্যবৃন্দ সমজিয়ে নেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভা ও সাংগঠনিক নিয়মিত সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পদাক আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উল্লাহ, সিনিয়র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজ্যোতি পাল জীবন, সহ- সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সৌরভ পাল সম্ভু, যুবনেতৃবৃন্দদের মধ্য থেকে আব্দুল মুকিত, মোঃ আফজাল হোসেন, রবিন আচার্য্য ও ইবরাহীম আদনান মাহি।
সভা শেষে মরহুম আল্লামা শাহ আহমদ শফি (রহ.) রুহের মাগফিরাত এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসাইন রিয়াদ, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ ও সমাজসেবা সম্পাদক জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমুর শারিরীক সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সভা থেকে সংস্থা গৃহীত সকল কর্মসূচী সফলে সর্বস্তরের সদস্যদের উপস্থিতি থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

8 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

1 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

2 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

3 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

8 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

4 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
8