editor
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
ছয়টি স্থলবন্দর বিল অন ট্রান্সফার (বিওটি) পদ্ধতি বা প্রাইভেট কোম্পানিকে অপারেট করতে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বেড়েছে।
সেবার মাধ্যমে বন্দরের আয় বাড়ানো লক্ষ্য হওয়া উচিত। বেনাপোল স্থলবন্দরকে আরও যাত্রীবান্ধব উপযোগী করে তোলা হবে। যাত্রীসেবার সুযোগ-সুবিধা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শও দেন।
বৈঠকে জানানো হয়, বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে এবং অন্য বন্দরে অগ্নিনির্বাপণের জন্য ফায়ার এক্সটিনগুইসার চালু রয়েছে।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ঘোষিত স্থলবন্দর রয়েছে ২৪টি। এর মধ্যে ১২টি বন্দর চালু রয়েছে। ১২টির মধ্যে বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, ভোমরা, নাকুগাঁও, তামাবিল ও সোনাহাট নিজস্ব ব্যবস্থাপনায় এবং সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, টেকনাফ ও বিবিরবাজর স্থলবন্দর বিওটি ভিত্তিতে চালু আছে। বিরল স্থলবন্দর বিওটি ভিত্তিতে দেওয়া হলেও এখনো সেটি চালু হয়নি।
২০০৭ সালে বিএনপি সরকার উল্লেখিত ছয়টি স্থলবন্দরকে বিওটি ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত দেয়।
7 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা
8 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার
5 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 2 রবিবার (৭
4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড
3 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন
2 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা
2 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান
7 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ