editor

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

3

বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় অনেকটা সময় চলে যাওয়ায় সিরিজ পেছানো প্রায় নিশ্চিত হয়ে পড়ে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শ্রীলঙ্কা যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানালেন। সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।

4

আকরাম আরও জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পেতে হবে বিসিবির। গত এক সপ্তাহ ধরেই বিসিবি শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকার অপেক্ষায় আছে। আরও দুই-তিন নাকি অপেক্ষাতেই থাকবে বিসিবি। নির্দেশিকা হাতে পেলে তবেই নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিবি।

4

আজ বিসিবি প্রাঙ্গনে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে আকরাম বলছিলেন, ‘দুই-তিনদিনের মধ্যে আমরা সিদ্ধান্তটা পাবো। যেহেতু সফর পেছাচ্ছে, যে সময়ে আমাদের যাওয়ার কথা ছিল সেই সময়ে যেতে পারছি না, সে জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। শ্রীলঙ্কা থেকে আগের কথাই বলেছে। আশা করছি আগামী দুই-তিনের মধ্যে আমাদের জানিয়ে দেবে।’

8

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পরেই শ্রীলঙ্কা নিজেদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নাকি টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সে জন্যই সফরের সময় সূচি পিছিয়ে গেলেও সমস্যা দেখছেন না আকরাম খান, ‘যদি সবকিছু ইতিবাচকভাবে হয়, তাহলে হয়তো বা আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। তাই ওদের হাতেও সময় আছে।’

সফর পিছিয়ে গেলেও ক্রিকেটাররা জৈবসুরক্ষা বলয়েই থাকবে বলে জানালেন আকরাম খান। আর সফরে যাওয়ার আগে বাংলাদেশে প্রস্তুতি ক্যাম্পের সর্বশেষ খবর, গত ৭ দিনের অনুশীলনের পর আগামী তিন দিন বিশ্রামে থাকবেন মুমিনুলরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

7 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

6 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

7 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

7 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

2 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
6