editor
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
বরেণ্য অভিনেত্রী ববিতা। রেকর্ড গড়েছেন অভিনয়ে, এবার গুণী এই শিল্পী ভিন্ন একটি রেকর্ড গড়লেন। উইকিপিডিয়ায় সাতটি ভাষায় তার তথ্য উঠে এসেছে। যা এদেশের চলচ্চিত্র শিল্পীদের বেলায় বিরল। সাধারণত উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই তারকার তথ্য দেখা যায়।কিন্তু ববিতার ক্ষেত্রে যুক্ত হলো বাংলা, ইংরেজি, আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি ভাষায় অনলাইনভিওিক এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’।
মোট সাতটি ভাষায় ববিতাকে নিয়ে উইকিপিডিয়া তথ্য হালনাগাদ করেছে। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার। তারা আমার ওপর রিসার্চ করেই কাজটি করেছে। নতুন জেনারেশনের শিল্পীরাও এটা দেখে অনুপ্রাণিত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিনদেশী মানুষরা এখন থেকে আমার সম্পর্কে জানতে পারবেন।’
প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের হাত ধরে সিনেমায় আগমন ঘটে ববিতার। অভিনয় ক্যারিয়ারে ববিতা সাড়ে তিন’শ এর বেশী সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন দেশ-বিদেশের বহু সম্মাননা। ভারতীয় বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয় করার পর থেকেই তার নামের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকার তকমাটি জুটে যায়। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।
6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
2 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
7 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)