editor
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। চার ম্যাচে দুই জয় আর দুই পরাজয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। দুই জয় আর দুই পরাজয় নিয়ে রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এবারের আইপিএলে ১৪তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ওভারে উইকেট হারিয়ে বসে দলটি। শূন্য রানে সাজঘরে ফেরেন তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এরপর মণীশ এসে দলের হাল ধরেন। কিন্তু ৪৭ রানে গিয়ে ভেঙ্গে যায় ওয়ার্নার-মণীশ জুটি। মণীশ ২৯ রান করে আউট হয়ে যান। এরপর ৬৯ রানে জোড়া আঘাত খায় হায়দরাবাদ। প্রথমে ডেভিড ওয়ার্নারের (২৮ রান) উইকেট হারায় দল।
এরপর উইলিয়ামসন আউট হয়ে যান মাত্র ৯ রান করেই। কিছুটা বেকায়দায় পড়ে হায়দরাবাদ। কিন্তু প্রিয়াম গার্গ এসে ঝড় তোলেন। মাত্র ২৬ বলে করেন ৫১ রান। অপরাজিতও থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান।
১৬৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চার রানে প্রথম উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। ছয় বলে মাত্র এক রান করে আউট হন শেন ওয়াটসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। ২৬ রানে দ্বিতীয় (আমবাতি রাইডু), ৩৬ রানে তৃতীয় (ডু প্লেসিস), ৪২ রানে চতুর্থ (কেদার যাদব) উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় চেন্নাই সুপার কিংস।
সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। দলীয় ১১৪ রানে গিয়ে আউট হয়ে যান জাদেজা। কিন্তু এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। আর ধোনি শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে গিয়ে থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস।
হায়দরাবাদ জয় পায় সাত রানের। হায়দরাবাদের পক্ষে নটরঞ্জন দুটি এবং ভূবনেশ্বর কুমার ও আব্দুল সামাদ একটি করে উইকেট লাভ করেন।
7 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
3 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
3 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
7 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
1 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
5 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া