editor
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে আসাদুল ইসলাম (২২) নামে এক প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আসাদুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গত রোববার (৮ নভেম্বর) সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে হয়। পরদিন সোমবার (৭ নভেম্বর) বৌভাত শেষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন আসাদুল। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে- এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়। এরপর বাল্যবিয়ের অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাসাইল উপজেলার ফুলকি পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের প্রবাস ফেরত ৩৪ বছর বয়সী ছেলে রাজিব খানের সঙ্গে বিয়ের মাত্র ৩৪ দিনের মাথায় মারা যায় অষ্টম শ্রেণির ছাত্রী নূর নাহার (১৪)। এ ঘটনার পরও উপজেলায় বাল্যবিয়ের ঘটনায় হতবাক সচেতন মহল।
5 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
6 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
2 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
2 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
6 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪