editor
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
অনলাইন ডেস্ক
গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন লিউড অভিনেত্রী দিয়া মির্জা। আর ১ এপ্রিল অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী।বিয়ের ১৫ দিনের মাথায় সন্তান সম্ভবার খবরে নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন দিয়াকেউ কেউ বলেছেন, ‘বিয়ে করতে না করতেই বেবি বাম্প!’ কারও প্রশ্ন, ‘বিয়ে করার আসল কারণ তাহলে এটাই?দিয়াকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, ‘খুবই ভালো খবর, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নারী পুরোহিতের মন্ত্রে বিয়ে করে প্রচলিত রীতি ভেঙেছেন ঠিকই, কিন্তু বিয়ের আগে গর্ভবতী হওয়ার খবরটা দিলেন না কেন? তার মানে কি বিয়ের আগে গর্ভবতী হওয়াটা অন্যায়? কেন একজন নারী বিয়ের আগে সন্তানসম্ভবা হতে পারেন না?’এর উত্তরে দিয়া বলেন, ‘খুবই মজার প্রশ্ন। প্রথমত, আমাদের সন্তান আসছে দেখেই বিয়ে করেছি তা কিন্তু নয়। একসঙ্গে থাকব জন্যই বিয়ে করেছি। যখন বিয়ের পরিকল্পনা করছিলাম তখনই মা হওয়ার বিয়টি জানতে পারি। সুতরাং, অন্তঃসত্ত্বা হয়েছি তাই বিয়ে করেছি তা নয়।’এ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত না হয়েছি ততক্ষণ ঘোষণা দেইনি। এটি আমার জীবনের অনেক খুশির সংবাদ। এর জন্য অনেক বছর অপেক্ষা করেছি। মেডিক্যাল কিছু বিষয় ছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি লুকানোর কোনো কারণ নেই।’গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। দিয়া-বৈভব দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর সব কিছু গুছিয়ে মধুচন্দ্রিমায় মালদ্বীপে যান এই জুটি। হানিমুনে বৈভবের আগের পক্ষের মেয়ে সামায়রাও তাদের সঙ্গে ছিল। সেখান থেকেই ১ এপ্রিল সাইট ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের মা হওয়ার খবর জানান তিনি। বৈভবের সঙ্গে দাম্পত্য জীবনে এটিই দিয়ার প্রথম সন্তান২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হয়ে বলিউডে পা রেখেছিলেন দিয়া। অভিনয় দিয়ে কেড়েছিলেন দর্শকের নজর। তবে জ্বলে উঠতে পারেননি যেভাবে প্রত্যাশা করা হয়েছিল।শুরুতে সাড়া ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ফ্যাকাশে হয়ে পড়েছিলেন তিনি। অভিনয়ে হয়ে পড়েন অনিয়মিত। ২০১৪ সালে ব্যবসায়িক অংশীদার সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। পাঁচ বছরের মাথায় ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন দিয়া ও সাহিল।
অনলাইন ডেস্ক(রিপা-২৪)
1 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
4 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
6 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 মঙ্গলবার
1 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
8 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
2 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
6 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
3 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে