editor

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

৯ দিন বন্ধ থাকবে বানিয়াচংয়ের শুটকি সেতুতে যান চলাচল

৯ দিন বন্ধ থাকবে বানিয়াচংয়ের শুটকি সেতুতে যান চলাচল

3

বানিয়াচং প্রতিনিধি
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকি বেইলি সেতুটি জরুরী ভিত্তিতে মেরামতের কারণে গতকাল সোমবার থেকে টানা ৯ দিন যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সজীব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের (জেড-২৪০৩) ১২তম কিলোমিটারে অবস্থিত শুটকি বেইলি সেতুর জরুরী মেরামতের লক্ষ্যে আগামী ২৬-১০-২০২০ খ্রি: তারিখ হতে ২৯-১০-২০২০খ্রি:তারিখ (সোমবার হতে বৃহস্পতিবার) পর্যন্ত সেতুটির উপর দিয়ে হালকা যানবাহনে (মোটরসাইকেল, সিএনজি, কার, মাইক্রোবাস এবং জীপ) ব্যতীত সকল ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং ৩০-১০-২০২০ খ্রি: তারিখ হতে ০৩-১১-২০২০ খ্রি: তারিখ (শুক্রবার হতে মঙ্গলবার) পর্যন্ত সেতুটির উপর দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। এ জন্য এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের নিকট সড়ক ও জনপদ বিভাগ দু:খ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে স্থানীয়রা জানায়, কিছুদিন পরপরই এই সেতুতে মেরামতের জন্য কাজ করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার বিকল হয়ে পরে। কারণ এই রোড দিয়ে ভারী মালবাহী ট্রাকগুলো প্রায়ই চলাচল করে। ১০ টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে কোনো চালকরাই তা মানছেন না। ফলে এই সেতুর লোহার প্লেটগুলো দেবে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। তাই জোড়াতালি দিয়ে এটি মেরামত না করে নতুন এবং আরও প্রশস্তও মজবুত করে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি সেতু মেরামতের অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেদিকেও নজর দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীগণ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। তার আগে অনেকবার এই সেতু মেরামতের কাজ কাজ করা হয়েছিল। তবে এই সেতুটি স্থায়ীভাবে মেরামত বা এটা ভেঙ্গে নতুন আরেকটি ঢালাই সেতু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

7 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

3 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

6 জকিগঞ্জ প্রতিনিধিঃ 6 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

5 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

2 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

3 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

2 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
8