editor
প্রকাশিত: 1:34 PM, October 1, 2024
অনলাইন ডেস্ক
কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে বৃষ্টি ও মাঠের সমস্যার কারণে। ড্র করতে হলে বাংলাদেশের মাটি আকড়ে পড়ে থাকার কোনো বিকল্প নেই। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় কত কী যে হতে পারে, সেটাই দেখা যাচ্ছে আজ পঞ্চম দিনে। সিরিজের শেষ টেস্ট জিততে ভারতকে করতে হবে ৯৫ রান।
উইকেট বিলিয়ে দেওয়ার রোগ থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। বিপদের মুহূর্তে দায়িত্ব নিয়ে না খেলে সাকিব আল হাসান-লিটন দাসরা ‘আত্মহত্যা’ করছেন বারবার। যেখানে সাকিব কানপুরে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। পঞ্চম দিনের সকালে আজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৬ রানে। যেখানে মধ্যাহ্নভোজের বিরতির আগের বলে আত্মঘাতী শটে মুশফিকুর রহিম নিজেদের ইনিংসেরই ইতি টেনেছেন।
দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে আজ শেষ দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা শুরুর প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করতে গিয়ে ঠিকমতো সংযোগ করতে পারেননি মুমিনুল। একই ওভারের শেষ বলে সাদমান ইসলাম সুইপ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি আদায় করেন। সতীর্থকে দেখে যেন বেশিই অনুপ্রাণিত হয়েছেন মুমিনুল। তিনি হয়তো ভেবেছিলেন, প্রথম ইনিংসে সুইপে সফল হলে এবার কেন নয়। কিন্তু দ্বিতীয় ইনিংসের তার জন্য লেগ স্লিপের ফাঁদ পাতা হয়েছিল। ১৪তম ওভারের তৃতীয় বলে অশ্বিনকে সুইপ করতে যান মুমিনুল। টপ এজ হওয়া বল লেগস্লিপে দারুণ ভাবে তালুবন্দী করেন লোকেশ রাহুল।
৮ বলে ২ রান করে মুমিনুল বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৩ উইকেটে ৩৬ রান। পাঁচে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে তার (শান্ত) জুটিটা দারুণ জমে যায়। সবকিছু যখন স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন শান্ত খেললেন পাগলাটে রিভার্স সুইপ। ২৮তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশ অধিনায়ককে বোল্ড করেছেন রবীন্দ্র জাদেজা। যেটা ছিল দ্বিতীয় ইনিংসে জাদেজার প্রথম ওভার। চতুর্থ উইকেটে শান্ত-সাদমান করেন ৮৪ বলে ৫৫ রানের জুটি। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭ বলে ১৯ রান। দুটি চারও মেরেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,