editor
প্রকাশিত: 8:25 AM, October 6, 2020
চট্টগ্রামের আলোচিত হত্যাকাণ্ড অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি হত্যায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির সাজা কমিয়েছেন আদালত। তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ মঙ্গলবার (৬ অক্টোবর) এই রায় দেন।
মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ওই তিন আসামি হলেন তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।
চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় ২০০১ সালের নভেম্বরে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দেশব্যাপী আলোচিত ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী।
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
4 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
1 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
3 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়