editor

প্রকাশিত: 9:29 PM, November 30, 2024

অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে: অধ্যক্ষ আব্দুল হান্নান

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের মিছিল সমাবেশ

অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে: অধ্যক্ষ আব্দুল হান্নান

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের উদ্যোগে চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা ও হত্যাকারীদের গ্রেফতার এবং খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বাদ আছর নগরীর বন্দরবাজার কালেক্টর মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্ট বিজয় চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট বিভাগের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আব্দুল হান্নান আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের পাশাপাশি দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান। তিনি বলেন, চট্টগ্রাম জজ আদালতে দিন দুপুরে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সন্ত্রাসী অনুসারীরা কুপিয়ে হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ হত্যকান্ড পরিকল্পিত হত্যাকান্ড। ভারতের ইন্ধনে পতিত সরকারকে পুনর্বাসনের জন্য উগ্রবাদীরা মরিয়া হয়ে উঠছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করে দেশবিরোধী উস্কানীমূলক বক্তব্য-বিবৃতি দিয়ে দেশকে অশান্ত করে তুলছে। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ভন্ড, চরিত্রহীন ও লম্পট। তার বিরুদ্ধে ইতোমধ্যে মন্দিরের শিশুদের বলৎকারসহ বিভিন্ন চরিত্রহীন ঘটনা প্রকাশিত হচ্ছে। এমন একজন সন্ত্রাসী ও ভন্ড কিভাবে ধর্মগুরু হয়। প্রশ্ন সনাতনী ধর্মের অনেক মানুষের।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, প্রাক্তন সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাফিজ আলমগীর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সাবেক শাবিপ্রবি সভাপতি খসরুল আলম, সাবেক মহানগর সেক্রেটারি মাওলানা মোস্তফা আহমদ সোহান, খেলাফত মজলিস রিয়াদ শাখার সভাপতি আলী নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত,এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, মদন মোহন সভাপতি মিসবাহ আহমদ জয়, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী,  শাহজালাল জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, আহমদ সালমান, আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির