editor
প্রকাশিত: 10:07 PM, November 23, 2024
স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের পরিচালনা পর্ষদ কর্তৃক নানা অনিয়ম, অব্যবস্থাপনা , পূণভর্তি ও উন্নয়ন ফি’র নামে অভিভাবকদের ‘গলা কাটা’র প্রতিবাদে স্কলার্সহোম স্কুলের অভিভাবকদের এক মতবিনিময় সভা শনিবার (২৩ নভেম্বর) রাত আটটায় নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি আব্দুল মুনিম মল্লিক মুন্না’র সভাপতিত্বে সভায় বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা বলেন, বৈষম্য বিরোধী এই সময়ে স্কলার্সহোম সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বাণিজ্য থেকে বের হয়ে আসতে হবে। একই শিক্ষার্থীর প্রতি বছর অযৌক্তিক পূণভর্তি এবং উন্নয়ন ফি পদ্ধতি বাতিল করতে হবে। প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে নানা অঙ্কের টাকা নেয়া হয়, সে তুলনায় স্কুলের শিক্ষার মান অত্যান্ত নিম্নমানের। ৫০-৬০ জন শিক্ষার্থীর শ্রেণী কক্ষে মাত্র ৩টি ফ্যান রয়েছে ফলে গরমের সময়ে শিক্ষার্থীরা হাঁসফাঁস করে। পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পসের বাথরুমগুলো অপরিষ্কার হওয়ায় শিক্ষার্থীরা প্রায়ই রোগে আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা আরো বলেন, আগামী ভর্তি কার্যক্রমের আগেই এসকল দাবি দাওয়া মেনে নিতে স্কুল কর্তৃপক্ষ এবং সিলেট জেলা প্রশাসক ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পাঠানটুলা ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি মোজাহিদ খান, মদনী বাগ ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম, শিবগঞ্জ ক্যাম্পসের অভিভাবক প্রতিনিধি ফয়সল আহমদ সহ সিলেটের বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির