editor

প্রকাশিত: 7:28 AM, September 17, 2020

অর্ধেক ভ্যাকসিন ধনী দেশগুলোর দখলে

অর্ধেক ভ্যাকসিন ধনী দেশগুলোর দখলে

3

ডেস্ক রিপোর্ট .

5

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে উদ্ভাবিত ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় এগিয়ে রয়েছে সমৃদ্ধশালী দেশগুলো। প্রাথমিক পর্যায়ে ধনী দেশগুলো অর্থ্যাৎ বিশ্ব জনসংখ্যার মোট ১৩ শতাংশ মানুষ এই ভ্যাকসিনের ডোজ গ্রহণের সুবিধা পাচ্ছে।

বুধবার দাতব্য সংস্থা অক্সফামের প্রকাশ করা এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

3

করোনার ভ্যাকসিন আবিষ্কারে এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায়ও আছে কয়েকটি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছে কয়েকটি দেশ।

অক্সফাম আমেরিকার কর্মকর্তা রবার্ট সিলভারম্যান বলেন, জীবন রক্ষাকারী ভ্যাকসিনের ক্ষেত্রে অর্থের ব্যাপারটির ওপর নির্ভর করা উচিত নয়। তিনি বলেন, নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার ও এর অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এর সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে সবাই যেন ভ্যাকসিনটি পায়।

4

অক্সফাম বলছে, পাঁচটি ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ৫ দশমিক ৩ বিলিয়ন ডোজ গ্রহণের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, সুইজারল্যান্ড ও ইসরায়েলর মতো উন্নত দেশ, অঞ্চল ও এলাকায় যাচ্ছে ২ দশমিক ৭ বিলিয়ন ডোজ।

বাকী যে ২ দশমিক ৬ বিলিয়ন ডোজ ভ্যাকসিন থাকছে তা পাচ্ছে বাংলাদেশ, ব্রাজিল আর চীনের মতো দেশগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন করোনার ১৮০টি ভ্যাকসিন তৈরির উদ্যোগ চালু আছে। এর মধ্যে ৩৫টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। এর মধ্যে নয়টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

7 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

5 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

1
3