editor
প্রকাশিত: 2:25 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক
ব্রিসবেন টেস্টে দুবার জীবন পেয়ে অসি তারকা ব্যাটসম্যান লাবুশানে সেঞ্চুরি হাঁকিয়েছেন গতকালই। ২০৪ বলে ৯ বাউন্ডারি হাঁকিয়ে লাবুশান থামেন ১০৮ রানে।তার এ রানে ভর করেই প্রথম ইনিংসের প্রথমদিনে ২৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।ক্রিজে দুই সেট ব্যাটসম্যান অধিনায়ক টিম পেইন ৩৮ ও ক্যামেরুন গ্রিন ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।যে কারণে ৫ উইকেট হাতে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা ছিল অনেকেরই। কিন্তু তা হতে দেয়নি ভারতের পেসাররা।আজ অর্ধশতক হাঁকানোর পরে শারদুলের বলে আউট হন পেইন। গ্রিনকে অর্ধশতক বঞ্চিত করেন ওয়াশিংটন সুন্দর। তার সংগ্রহ ৪৭ রান। পেইন-গ্রিন আউট হওয়ার পর টেল-এন্ডারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে ন্যাথান লায়ন (২৪) এবং মিচেল স্টার্কের (২০) ব্যাটে ভর করে সাড়ে তিনশ’ পার করে অস্ট্রেলিয়া৷ জস হ্যাজেলহুডকে ১১ রানে ফেরান অভিষিক্ত নটরাজন। সবমিলিয়ে ১১৫.২ ওভার খেরে ৩৬৯ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।ভারতের হয়ে নটরাজন, শারদুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন৷অস্ট্রেলিয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত। শুরুটা অবশ্য খুব ভাল হয়নি অজিঙ্কা রাহানের দলের৷ মাত্র ৭ রান করেই প্যাট কামিন্সের বলে ফিরে যান তরুণ ওপেনার শুভমন গিল৷ অবশ্য এ পরিস্থিতিকে একাই কিছুটা সামলে নেন রোহিত শর্মা। যদিও তাকে ইনিংস দীর্ঘ করতে দেননি নাথান লায়ন। আউট হওয়ার আগে ৬ বাউন্ডারির মারে ৭৪ বলে ৪৪ রান করেন রোহিত। দিন শেষে ২৬ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৬২ রান জমা করেছে ভারত। ক্রিজে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা (৮) ও অধিনায়ক অজিঙ্কা রাহানে (২)। অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ৩০৭ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।ব্রিসেবন উইকেট বরাবরই পেসারদের সাহায্য করে৷ ফলে স্টার্ক- কামিন্সদের সামলে প্রথম ইনিংসে লিড নেওয়া ভারতের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ মনে করছেন বোদ্ধারা৷
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,