editor
প্রকাশিত: 10:08 AM, August 17, 2024

ছবি: হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে ইমোজি যুক্তের পাশাপাশি বিভিন্ন ধরনের স্টিকার পাঠান অনেকেই। তাই গত বছর ছবি থেকে স্টিকার তৈরির জন্য ‘কাস্টম স্টিকার মেকার’ নামের একটি টুল চালু করে হোয়াটসঅ্যাপ। এত দিন টুলটি শুধু আইফোনে ব্যবহার করা গেলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে। ফলে অন্য প্রতিষ্ঠানের অ্যাপের সাহায্যে ছবির আদলে স্টিকার তৈরি করতে হবে না অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির আদলে স্বয়ংক্রিয়ভাবে স্টিকার তৈরি করতে পারে কাস্টম স্টিকার মেকার টুল। ফলে টুলটি কাজে লাগিয়ে চাইলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে স্টিকার ব্যবহারের পাশাপাশি বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে পছন্দের স্টিকার ব্যবহার করা যাবে।
ছবি দিয়ে স্টিকার বানানোর সময় এডিটিং টুল ব্যবহার করে টেক্সট বসানো, ফোনে থাকা অন্য স্টিকার ও ইমোজিও যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। স্টিকার তৈরির পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে যুক্ত হয়ে যাবে। ফলে পরে যেকোনো সময় স্টিকারগুলো ব্যবহার করা যাবে।
ছবি দিয়ে নিজেদের চেহারার আদলে স্টিকার তৈরির পাশাপাশি জিফির তৈরি স্টিকার ব্যবহারের সুযোগও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। ফলে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি জিফির তৈরি বিভিন্ন স্টিকার বার্তায় যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের স্টিকার আইকনে ট্যাপ করে জিআইএফ বাটনে ক্লিক করলেই জিফির তৈরি স্টিকারের তালিকা দেখা যাবে।
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি