editor
প্রকাশিত: 9:51 PM, March 21, 2021
স্পোর্টস ডেস্ক:: শনিবার রাতে এক ফেসবুক লাইভে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের ওপর রীতিমতো চড়াও হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন সাকিব।
সাকিব বলেছেন, আকরাম ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান) আমার কথাকে ভুলভাবে উপস্থাপন করছেন। তিনি বারবার বলছেন, আমি টেস্ট খেলতে চাই না। তাই আমার ধারণা উনি বিসিবিতে দেয়া চিঠিটি পড়েননি।
আকরাম খানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাকিব আরও বলেছেন, আমাদের এইচপি শেষ চার-পাঁচ বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে, আমি জানি না। অনেকেই আছেন, তারা এক সময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।
সাকিবের এমন বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নিতেই রোববার সন্ধ্যায় বনানীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছেন আকরাম খানরা।
আগামী মাসে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজ খেলার পরিবর্তে সাকিব আইপিএলে খেলার জন্য অনুমতি নেওয়ার পর আকরাম খান বলেছিলেন, সাকিব আইপিএলে খেলতে চায়। এজন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার খেলার (জাতীয় দলের হয়ে টেস্ট) কোনো আগ্রহ নেই, তাকে জোরাজুরি করার কোনো মানে নেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,