editor
প্রকাশিত: 7:29 PM, January 7, 2021
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের উত্তর বেরুবন্দ দীঘলটারী গ্রামে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ পরিবারের ৬৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ৯টি ছাগল, একটি গরু, দেড়শতাধিক হাঁস-মুরগি ও কবুতর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।বৃহস্পতিবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মো. হামিদুল হক ওই অগ্নকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। ওই আগুনে পাশের বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। তিনি বলেন, বৃহস্পতিবার পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক বান্ডিল করে ঢেউটিন ও খাবার সরবরাহ করা হয়েছে।জেলা পরিষদের সদস্য মো. আলী হোসেন বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, এক লিটার করে ভোজ্য তেল প্রদান করেন।নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ চলছে।জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোকে বিভিন্নস্থানে রাত্রিযাপনের ব্যবস্থাসহ কম্বল ও শুকনা খাবার সরবরাহ করা হয়। বৃহস্পতিবার তিরপল দিয়ে তাঁবু বানিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি অনুদান প্রদানসহ ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,