editor
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে আজ বুধবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে।
১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষিদ্ধের এ সময় নির্ধারণ করা হয়েছে। গত বছর নিষিদ্ধের সময় ছিল ৯ থেকে ৩০ অক্টোবর।
এ উপলক্ষে ৩৬ জেলার ১৫২ উপজেলায় ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ পরিচালিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নিয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে। ইলিশ ধরা নিষিদ্ধের সময় জেলেদের ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় চাল দেয় সরকার।
1 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
3 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত
4 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
5 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
5 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 বৃহস্পতিবার
7 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও