editor
প্রকাশিত: 3:36 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে থার্টিফার্স্ট নাইট উদযাপন অনুষ্ঠানে আতশবাজি পোড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।আহত ফুটবলার ওমর আঙ্কারার লিভ হসপিটালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।তার চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, ওমরের মুখ ও হাত দগ্ধ হয়েছে। তবে সেটি গুরুতর নয়। কিন্তু বিপদের বিষয়টি হচ্ছে – আতশবাজির আগুনের ছটা তার দুই চোখে আঘাত করেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা করে চোখের চিকিৎসা করাতে হবে ওমরের। তুরস্কের গ্যালাতাসারি ক্লাবের হয়ে খেলেন নরওয়ের এই ফুটবলার।
ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট আবদুররহিম আলবায়েরাকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্যালাতাসারির জন্য এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। নতুন বছরকে স্বাগত জানাতে ইস্তাম্বুলে নিজের ফ্ল্যাটে আতশবাজি পোড়ান ওমর। আতশবাজি বিস্ফোরিত হয়ে ওমরের হাতে লাগে। আগুনের ঝটকা তারা চোখ ও মুখে আঘাত হানে। বর্তমানে অনেকটা সুস্থ্য ওমর। তিনি কথা বলতে পারছেন এবং ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসকদের সাড়া দিচ্ছেন। নরওয়ের জাতীয় দলের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি। বর্তমানে তুরস্কে গ্যালাতাসারি ক্লাবের হয়ে খেলছেন।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,