editor
প্রকাশিত: 5:42 PM, July 22, 2022
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিও চিকিৎসকদের আরো ভূমিকা রাখতে হবে। স্বল্পমূল্যে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায় এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। বিশ্বের অনেক উন্নত দেশে এখন হোমিওপ্যাথির জন্য আলাদা আলাদা সুবিধা চালু করা হয়েছে।
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ জুলাই) সকালে নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হোমিওপ্যাথির চিকিৎসার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। উদ্বোধনী বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা অধ্যাপক ডা. এম. এন. আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন কমিউনিটি মিডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল।
ছাত্র পরিষদের সদস্য কঙ্কন আচার্য্য ও তমালিকা দে এর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র পরিষদের সভাপতি জাফরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. এম. এস. আর. জাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. এম কে খান, ডা. আসমা বেগম, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ডা. ফরহাদ আহমদ, ডা. আবুল হোসেন, ডা. রাসেল আহমদ, ডা. এম ই হক খালেদ, ডা. নিপেন্দ্র কৃষ্ণ, ডা. বুশরাতুত তানিয়া, ডা. গোলাম কিবরিয়া, ডা. লোকমান হেকিম, ডা. সিহাব উদ্দিন, ডা. গিয়াস উদ্দিন, ডা. শামীম আহমদ, ডা. আব্দুর রহমান, ডা. আব্দুল বাসিত আনহার, ডা. সরফ উদ্দিন, ডা. শাকিল আহমদ, ডা. আব্দুল বাসিত, ডা. রিয়াজ উদ্দিন, ডা. দিলীপ কুমার দাস। ছাত্র পরিষদের মধ্যে বক্তব্য রাখেন, সাহেল আহমদ নন্দন দাস আজিজুল হক, আল আমিন, ইয়াসিন আরাফাত আব্দুল হাফিজ, তানিয়া বেগম, সৈয়দা রুবী চৌধুরী, আসমা বেগম, রিচি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রখ্যাত চিকিৎসক ডা. মোহাম্মদ ফারুক এলাহীর উপস্থাপনায় বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর