editor
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০ মে রবিবার বিকেল ৫টায় সিলেট কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানের ৮১ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে আঞ্জুমান শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার আমীর মাওলানা শায়খ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও নাযিম রফিকুল ইসলাম জাকারিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আহমদ আমীন বর্ণভী, মাওলানা আহমদ আফজল বর্ণভী ছাহেব জাদায়ে বর্ণভী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম, বায়তুল আমান সিলেটের ইমাম ও খতিব মাওলানা মুফতি রশিদ আহমদ, সিলেট মহানগর শাখার নির্বাহী আমীর হাফিজ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সেক্রেটারী হাফিজ মাহবুব আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান, মহানগরীর মজলিসে সদারতের সদস্য মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, মাওলানা মুফতি মামুন আহমদ, মাওলানা হিফজুর রহমান, মোঃ হাফিজ শাহ আদনান, মোঃ আনোয়ার হোসেন, ইয়াহিয়া তানজিল প্রমুখ।
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার