editor

প্রকাশিত: 5:29 PM, September 13, 2020

আনফরের ভাঙ্গা নদীতে কখন হবে সেতু সেই সপ্ন দেখছে সাধারন মানুষ

আনফরের ভাঙ্গা নদীতে কখন হবে সেতু সেই সপ্ন দেখছে সাধারন মানুষ

আজিজুর রহমান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তুমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের সপ্ন দেখার শেষ নেই সর্ব শ্রনীর মানুষের । দেশ বিদেশের ভ্রমণ প্রিয় মানুষেরা বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে ঘুরতে আসলেই উপভোগ করতে হয় আনফরের ভাঙ্গা নদী নামক খেয়াঘাটের স্থান।  স্বাধীনতার পুর্ব থেকে আনফরের ভাঙ্গা নদীর  উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। ব্রিজের আশায় চলে যায় স্বাধীনতার পর প্রায় ৪৮বছর। দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় এলাকাবাসী আনফরের ভাঙ্গা নদীর উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেন কিন্তু সপ্ন সপ্নই রয়ে গেল বাস্তবে আর পরিনত হল না। দেশ স্বাধীন হওয়ার পর আসার আশায় চলে যায় আরো ৪৮ বছর তবুও সপ্ন দেখা থেমে যায়নি ব্রিজ নির্মাণ ও হয়নি।

বাংলাদেশ  স্বাধীন হওয়ার পর প্রথম বারের মতো সিলেট-৪ আসন থেকে নির্বাচিত জন প্রতিনিধি এবার সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে জায়গা করে নেন। মন্ত্রীত্ব পাওয়ার পর স্থানীয় এলাকাবাসী পুনরায় নতুন করে আনফরের ভাঙ্গা নদীর  উপর ব্রিজ নির্মাণের স্বপ্ন দেখা শুরু করেছে কখন হবে সেতু সেই দিন গুনছে সর্বশ্রনীর জনতা।

স্থানীয় এলাকাবাসী জানান, আনফরের ভাঙ্গা নদীর  উপর ব্রিজ না থাকায় গোয়াইনঘাট উপজেলার পর্যটনক্ষেত ১নংরুস্তমপুর ইউনিয়নের বগাইয়া, বিছনাকান্দি, ভীতরগুল, দমদমা,তুরুং, ঝারিখালকান্দিসহ  কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্কুল, কলেজ ও বিভন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্টানে পড়ুয়া সহস্রাধিক শিক্ষার্থী প্রতিদিন নিজ প্রতিষ্টানে যেতে আনফরের ভাংগ্গা নদী নৌকা যোগে পারাপার হতে হয়।বিভিন্ন সময় এক সাথে শতাধিক শিক্ষার্থী জড়ো হয় নদীটি পারাপারের জন্য এবং নৌকায় একসাথে সবাই উঠার কারণে নদীর  মধ্যেখানে নৌকা ডুবিরও ঘটনা ঘটে নৌকা ডুবে অনেকের মৃত্যু হয়েছে বলে জানান।

বঙ্গবীর এম এ জি ওসমানী  উচ্চবিদ্যালয়,  কুনকিরি উচ্চ বিদ্যালয়,রুস্তুমপুর কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজসহ ওইসব প্রতিষ্টানে গমনকারী শিক্ষার্থীরা আনফরের ভাঙ্গা নদীতে  ব্রিজ না থাকায় , সঠিক সময়ে ছাত্র,ছাত্রী রা কলেজে পৌছাতে পারেনা বিদায় লেখা পড়ার চরম ব্যাঘাত ঘটছে।

১নংরুস্তুমপুর ইউনিয়ন বগাইয়া হাওর ছরারপার গ্রামের শিক্ষানবিশ আইনজীবী মমিনুলইসলাম স্বপন বলেন,ব্রিজটি আমাদের জন্য খুবই জরুরী।এটা হলে আমরা অনেক উপকৃত হব।এজন্য মন্ত্রী মহোদয়সহ অন্যান্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিছনাকান্দি  গ্রামের ১নংরুস্তুমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন জানান, আমি যখন অনেক ছোট তখন থেকে শুনে যাচ্ছি একমাত্র দাবি আনফরের ভাংগ্গা নদীতে  ব্রিজ চাই। আমি ও এসব এলাকার জনগনের সাথে একমত পোষণ করে বলছি আমরা ব্রিজ চাই।

ভীতরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন সরকার জানান আনফরের ভাংগ্গা নদীতে ব্রিজ না থাকার কারনে আফিসিয়াল কোন জরুরী কাজে উপজেলায়/সিলেট  সহরে সময়মত যেতে পারি না।তিনিও এলাকার জনগণের সাথে একমত করে বলেন আনফরের ভাঙ্গা নদীতে ব্রিজ চাই।

সেই সাথে আনফরের ভাংগ্গা নদীতে  ব্রিজ নির্মাণ করে সরকারের উন্নয়ন পরিক্রমায় উক্ত অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করতে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা