editor
প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের পর্বের দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ফর্মের তুঙ্গে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়াকে।
কী কারণে তাকে বাদ দেয়া হয়েছে সে প্রশ্নে কোচ স্কালোনি মুখ না খুললেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে, বয়স বেশি হওয়ার কারণেই নাকি রাখা হয়নি ডি মারিয়াকে। ভবিষ্যত পরিকল্পনার জন্য নতুন তারকাদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা।
দলে সুযোগ না হওয়ার এমন কারণ জানার পর হতভম্ব হয়েছেন ডি মারিয়া। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তিনি।
আর সেটাই স্বাভাবিক। কারণ বিশ্বকাপ বাছাইয়ের পর্বের স্কোয়াডে বয়সে তার চেয়ে বড় লিওনেল মেসিকে রাখা হয়েছে।
ক্লস কন্টিনেন্টালকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘যদি বিষয়টা বয়সের হয়ে থাকে এবং দল নতুন একটা প্রজন্মকে সুযোগ দিতে চায়; তাহলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডিকেও বাদ দেয়া উচিৎ। তাদের সবার বয়স ৩০ এর বেশি। শুধু আমার বেলায় এই নিয়ম দেখানো হচ্ছে কেন?।’
অবশ্য বয়সের ওপর ভিত্তি করে দল গঠন করার পক্ষেও নন ডি মারিয়া। তার মতে, বয়স নয়; ফর্মকে আগে মূল্যায়ন করা উচিত।
এ বিষয়ে পিএসজি তারকার যুক্তি, ‘আমার বয়স ৩২ কিন্তু আমি এখনও আগের মতোই খেলছি। আমি এখনও দেখাতে পারব যে, প্রতি ম্যাচে নেইমার ও এমবাপ্পের সমপর্যায়েই থাকে আমার পারফরম্যান্স।’
যারা বয়সকে শুধু সংখ্যা বানিয়ে পারফর্ম করে যান তাদেরকে দলে রাখা উচিত বলেই মনে করেন ডি মারিয়া।
4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
5 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
3 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
3 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে
4 স্টাফ রিপোর্টার: সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার
7 সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি