editor

প্রকাশিত: 2:07 PM, September 9, 2020

আমাজনের দুর্দশা- এবার আরো ভয়াবহভাবে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’

আমাজনের দুর্দশা- এবার আরো ভয়াবহভাবে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’

বিশ্বের বৃহত্তম অরণ্য আমাজন পুরো পৃথিবীর প্রায় ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই আমাজনকে পৃথিবীর ফুসফুস বলেই আখ্যায়িত করা হয় । ৭০ লক্ষ বর্গকিলোমিটার আয়তনের এই অরণ্যের প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা বেষ্টিত। নাম না জানা নানা উপজাতির বাসস্থান সহ আমাজন জঙ্গলে রয়েছে ১৬ হাজার প্রজাতির গাছগাছালি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভয়াবহ দাবানলের শিকার হচ্ছে এটি। বর্তমান আমাজন ও তার প্রাণীকুলের ভয়াবহ দুর্দশা নিয়ে ধারাবাহিক ৩ পর্বের প্রথম পর্ব আজ।

গত বছরের জুলাইয়ের চেয়ে এবারের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আমাজনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আমাজনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হলে বিশ্বের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নেতিবাচক প্রভাব পড়বে ব্রাজিলের আমাজোনাস, রন্ডোনিয়া, পারা ও মাতো গ্রোসো এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। ব্রাজিলের ন্যাশনাল স্পেস এজেন্সির তথ্যমতে, গত বছরের জুলাইয়ে যে ভয়াবহ রূপ ধারণ করেছিল তার চেয়ে এই বছরের জুলাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেড়েছে।

গত নয় বছরের মধ্যে ২০১৯ সালের আগস্টে আমাজনে আগুনের ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি৷ তবে এ বছরের আগস্টে আগুনের যে অবস্থা তা গত বছরের ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে বলে আশংকা বিশেষজ্ঞদের৷ ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইনে বলছে, আগস্টের প্রথম ১০দিনে ১০ হাজার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, এক বছর আগে এই সময়ে এর ১৭ শতাংশ স্থানে আগুন জ্বলেছিল৷

বিশেষজ্ঞরা বলছেন, আগুনের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক আগুন নয়, অর্থাৎ প্রকৃতির সৃষ্ট নয়৷ অবৈধভাবে জমি দখল, কৃষিকাজ, জমি পরিষ্কারের জন্য অরণ্যে আগুন লাগিয়েছে মানুষ৷

এ বিষয়ে ব্রাজিলের আমাজন এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান আনে আলেঙ্কার বলেন, এটা খুব ভয়াবহ ইঙ্গিত। আমরা আশা করছি সেপ্টেম্বর থেকে দাবানলের পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

আইএনপির তথ্য অনুসারে, ২০২০ সালের প্রথম ছয় মাস লাক্সেমবার্গের চেয়ে বড় অঞ্চল তথা ব্রাজিলিয়ান অ্যামাজনে বন কাটার রেকর্ড বিগত ইতিহাস কে হার মানিয়েছে ইতিমধ্যে ৩,০৬৯ বর্গকিলোমিটার (১,১৮৫ বর্গমাইল) বনভূমি সাফ করে দিয়েছে তারা।

বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট রক্ষায় আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ব্রাজিল সরকারের উপর৷ আমাজন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে৷ ফলে এই অরণ্যের ক্ষতি হলে বিশ্বে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ আশংকাজনক হারে বেড়েই চলবে৷

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি