editor
প্রকাশিত: 11:39 AM, October 19, 2021
বিনোদন ডেস্ক ::
মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খান বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রয়েছেন। কিন্তু তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কারাগার কর্তৃপক্ষ। কারণ জেলের খাবার খেতে পারছেন না আরিয়ান। সেখানকার নিয়মকানুনের সঙ্গেও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। শাহরুখ পুত্রের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সঙ্গে রাখা হয়নি তাকে। পরতে হচ্ছে না জেলের পোশাকও। আরিয়ান কারো সঙ্গে কথা বলছেন না। মাদক কাণ্ডে গ্রেপ্তার তার সঙ্গীদের সঙ্গেও দেখা করতে চাইছেন না তিনি। বর্তমানে তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। জেলের কর্মীরা তার উপর বিশেষ নজর রাখছেন।
গত ১৫ অক্টোবর মা-বাবার সঙ্গে দশ মিনিট ভিডিও কলে কথা বলেন আরিয়ান। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কোভিডের সময় বন্দিরা সপ্তাহে দুইবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। সেই হিসেবেই সুযোগটি পেয়েছিলেন আরিয়ান।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিনে শুনানি থাকলেও ২০ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা হয়েছে। এদিন কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হয় আরিয়ানকে। কারাগারে এখন তার পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।
ডিএসএস / ১৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,