editor

প্রকাশিত: 4:04 PM, February 1, 2024

আল্লাহর বন্দেগির জন্য সুস্থ শরীর প্রয়োজন : অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান

আল্লাহর বন্দেগির জন্য সুস্থ শরীর প্রয়োজন : অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বনীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুহিব আলী এবং প্রভাষক মুহিবুর রহমান শামীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান বলেছেন, আল্লাহর বন্দেগির জন্য সুস্থ শরীর প্রয়োজন রয়েছে। দুর্বল শরীর নিয়ে উত্তম কাজ করা যায় না। তিনি বলেন, দ্বীনদারী ও ঈমানের দিক থেকে শক্তিশালী হতে হলে দৈহিক শক্তি ও সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ফুল হিয়ে ফুল হয়ে ফুটে সৌরভ ছড়াতে হবে। সমাজের সকল প্রতিকূলতা অতিক্রম করতে হলে মনে অ দেহ শক্তি অর্জন করতে ক্রীড়া কর্মক্নান্ডে সম্পৃক্ত হতে হবে।

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আবুল শকুর, বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, জালালাবাদ গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক মো: আব্দুল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল খান, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলার ইনচার্জ জাহানারা বেগম আক্তার,সিনিয়র শিক্ষক আব্দুর রব।

স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মাহদী। ইসলামী সংগীত পরিবেশ করে খাদিজা মহসিন।

এদিকে বালিকা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী, সাবেক এমপি ডা. আমিনা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তজর্মা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী হাফসা ইসরাম ও মারিয়া হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের বালিকার শাখার ইনচার্জ মোহতারামা জাকিয়া নূরী চৌধুরী, কলেজের বালিকা শাখার ইনচার্জ মোহতারামা মোর্শেদা আক্তার ও ইংরেজি শাখার সাবেক ইনচার্জ সেলিমা ক্রৌড়ি। উদ্বোধন বক্তব্য প্রদান করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক পদার্থ বিজ্ঞানের প্রভাষক ইয়াসমিন আরা। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনায় করেন কলেজের প্রভাষক নাসিমা আক্তার ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তা।

প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে আয়োজিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষাংশে ছিলো শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সমবেত পরিবেশনা ও পুরস্কার বিতরণী পর্ব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট