editor

প্রকাশিত: 7:17 PM, November 2, 2022

আশা জাগিয়েও তীরে এসে ডুবলো তরী

আশা জাগিয়েও তীরে এসে ডুবলো তরী

স্পোর্টস ডেস্ক:: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আক্ষেপের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি সর্বনাশ ডেকে এনেছে বেশির ভাগ সময়েই। সবশেষ সর্বনাশটা হলো বাংলাদেশের।

অ্যাডিলেইডে ভারতের দেয়া লক্ষ্যের জবাব শুরু থেকে বেশ ভালো দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৭ ওভার পর বাগড়া দেয় বৃষ্টি। আর তাতে মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ রানে। ফলে বিশ্বকাপের মিশনটা এখানেই শেষ হয়ে গেল টাইগারদের। পাকিস্তানের বিপক্ষের ম্যাচটা কেবল এখন নিয়মরক্ষার ম্যাচ।

ভারতের করা ১৮৫ রানের লক্ষ্য বৃষ্টির কারণে বদলে দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানের। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি তোলা সম্ভব হয়নি টাইগারদের পক্ষে।

শুরু থেকে মারকুটে ভূমিকায় অবতীর্ণ হন লিটন কুমার দাস। সঙ্গী নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি মেজাজ ভুলে উইকেটে বসে থাকলেও রানের তুবড়ি ছোটান লিটন।

৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২১ বলে তুলে নেন চলতি বিশ্বকাপের ব্যক্তিগত প্রথম অর্ধশতক। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

আর ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে নাজিমুদ্দিনের ফিফটির পর এই প্রথম টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ফিফটি করলেন বাংলাদেশের কোনো ব্যাটার।

লিটনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৬৬ রান।

প্রায় আধা ঘন্টা খেলা বন্ধ থাকার কারণে ম্যাচের দৈর্ঘ্য ৪ ওভার কমিয়ে আনা হয়। আর বাংলাদেশের সামনে সেই সুবাদে নতুন লক্ষ্য দাঁড়ায় ৫৪ বলে ৮৫ রান।

টাইগাররা যখন মাঠে নামে সে সময় আউটফিল্ড পুরোপুরি শুকায়নি। আর সেই ভেজা আউটফিল্ডে দৌড়ে রান নিতে গিয়ে হোঁচট খান লিটন দাস। লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে ২৭ বলে ৬০ করে আউট হন লিটন দাস।

লিটনের বিদায়ের রেশ কাটানোর মিশনে হাত খুলে ব্যাটিং শুরু করেন শান্ত। কিন্তু মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে সুরিয়াকুমারের হাতে ধরা দেন তিনি। আর তাতেই সমাপ্তি ঘটে শান্তর ২৫ বলে ২১ রানের ইনিংসের।

ব্যর্থ হন আফিফ হোসেন ধ্রুব আর সাকিব আল হাসানও। আর্শদিপ সিংয়ের বলে বড় শট খেলতে গিয়ে মিসটাইমিংয়ে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আর তাতেই ১০০ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

১৩ তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১ রান করে আউট হন ইয়াসির রাব্বি। আর তাতেই পরাজয়টা এক রকম নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

শেষদিকে জয়ের আশা জাগিয়েছিলেন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ মিলে। তাদের ব্যাটিংয়ে কমেছে শুধু পরাজয়ের ব্যবধান।

শেষ পর্যন্ত ১৪৫ রান তুলতে থেমে যায় বাংলাদেশের ইনিংসের চাকা। আর সেই সুবাদে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সোহান অপরাজিত থাকেন ২৫ রানে আর তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ১২*।

ভারতের হয়ে আর্শদিপ ও পান্ডিয়া ২টি করে উইকেট নেন।

এর আগে, ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত।

 

ডিএসএস/২ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,