admin

প্রকাশিত: 11:32 AM, October 16, 2025

আ.লীগ জোর করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল: জিকে গউছ

আ.লীগ জোর করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল: জিকে গউছ

3

হবিগঞ্জ প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, যেখানেই আমরা গিয়েছি সেখানেই বাধা দেওয়া হয়েছে। আমরা যেন জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারি। কী ছিল তার উদ্দেশ্য? জনগণের কণ্ঠ চাপিয়ে রেখে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সব মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল। আওয়ামী লীগ জোর করে সেই অধিকার কেড়ে নিয়েছিল। আল্লাহ সবকিছু সহ্য করলেও সীমা লঙ্ঘনকারীকে বরদাস্ত করেন না।
গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং সামছুল ইসলাম মতিন ও এসএম আওয়ালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। সমাবেশে হাজারও নারীর সমাগম ঘটে।
সমাবেশে জিকে গউছ বলেন, আওয়ামী লীগ আমাদের মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। আমাদের মিছিল মিটিং করতে দেয়নি। মা-বোনদের কাছে যেতে দেয়নি। আমরা কেউ আওয়ামী লীগের এসব নির্যাতনের কোনো প্রতিশোধ নেইনি। তাদের ওপর ঝাঁপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে। দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতে পারে না।
তিনি বলেন, নারী সমাজকে দমিয়ে রাখতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে ৬ বছর কারাগারে আটকে রেখেছিলেন শেখ হাসিনা। অথচ খালেদা জিয়ার হাত ধরেই মূলত নারী সমাজের অগ্রযাত্রা শুরু হয়। একজন গৃহবধূ থেকে তিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের অবিসংবাদিত নেত্রী হয়ে উঠেছেন।
তিনি আরও বলেন, আমরা দেখেছি গত বছর ৫ আগস্টের পর জনরোষের ভয়ে জান বাঁচাতে আওয়ামী লীগের সব এমপি, মন্ত্রী, অত্যাচারী নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন সারা বাংলাদেশ উত্তপ্ত। আর সে সময়ই জাতির সামনে আবারও আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হলেন অসুস্থ বেগম খালেদা জিয়া। মাত্র ৩ মিনিটের অডিও বার্তায় জাতিকে শান্ত থাকার আহ্বান জানালেন। কেউ যেন বেপরোয়া না হয় সেই আহ্বান জানালেন। কেউ যেন কারও প্রতি অসহিষ্ণু আচরণ না করে। এ দেশ আমাদের সবার। এ দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যদি আমাদের এ দেশে থাকতে হয়, তবে সকলকে নিয়েই থাকতে হবে। খালেদা জিয়ার সেদিনের কথায় পুরো দেশ শান্ত হয়ে গেল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
8