editor
প্রকাশিত: 4:34 PM, March 17, 2021
অনলাইন ডেস্ক
দুই কন্যাসন্তানের পর ছেলেসন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। সেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানিয়েছেন এর চেয়ে সুখের মুহূর্ত তাদের জীবনে আর নেই। মঙ্গলবার সকালেই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে তৃতীয় সন্তান। তৃতীয় সন্তান আসার খবর গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন সাকিব। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন শিশির।নিজের ফেসবুকে এক স্ট্যটাসে সাকিবপত্নী লিখেছেন— ‘দুই সুন্দর রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম রাজপুত্র; এরচেয়ে ভালো জীবন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জুনিয়রের জন্য ভালোবাসার শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’১২. ১২. ২০১২ তারিখে বিয়েরপিঁড়িতে বসেন সাকিব ও শিশির। এর তিন বছর পর ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার। তার নাম রাখা হয় ইরাম আল হাসান। এর পর ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব।
অনলাইন ডেস্ক(রিপা-২ি২)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,