editor

প্রকাশিত: 4:25 PM, September 3, 2020

‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’

‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’

6
অনলাইন রিপোর্ট
দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইউএনওর আঘাত অত্যন্ত গুরুতর। মাথার খুলির হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। উনার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে।’

ওয়াহিদার সর্বশেষ অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘মাথার ভেতরে বাইরে দুদিকেই রক্তক্ষরণ হয়েছে। যখন তাকে আমরা পাই তখন অবস্থা আরও গুরুতর ছিল। প্রয়োজনীয় স্যালাইন দেওয়া যাচ্ছিল না। তার গলার শিরায় স্যালাইন দেওয়া হয়েছে। উনার অবস্থা আশঙ্কাজনক। কোনো অবস্থাতেই তাকে আশঙ্কামুক্ত বলার সুযোগ নেই। এ ধরনের রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না। যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়।’

‘আমাদের হাসপাতালের যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তারা তো চিকিৎসায় নিয়োজিত আছেনই। এর বাইরে বাংলাদেশে এক্ষেত্রে যত প্রখ্যাত বিশেষজ্ঞরা আছেন তারা হাসপাতালে তাকে দেখছেন। বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. রাজিউল হক এখনো হাসপাতালে আছেন। রাত ৯টায় আমরা আবার তাকে অপারেশন থিয়েটারে নেবো। তখন চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার হবে কি না। তবে আগে থেকে কিছু বলা যাচ্ছে না।’

8

গতরাতে একদল দুর্বৃত্ত ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢ়ুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে রাখা হয়। আইএসপিআর জানায়, অবস্থার অবনতি হলে ওয়াহিদাকে আজ জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

4

এর আগে, ঘোড়াঘাট থানা পুলিশ দ্য ডেইলি স্টারকে বলে, ‘রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসার টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ঢুকে। ইউএনও তা টের পেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।’

‘সে সময় তার বাবা এগিয়ে আসলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

2

ভোরেই রক্তাক্ত অবস্থায় ওয়াহিদাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে সকালে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘আমি মনে করি এটি একটি পরিকল্পিত হামলা।’

3

ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জ ইউএনও হিসেবে কর্মরত আছেন। ওয়াহিদা খানমের সঙ্গে তার বাবা ওমর আলী থাকতেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

5 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

7 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

‘তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান’

5 গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি। তাই সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

5 গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়

নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়

7 সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৯ জুলাই) সকাল

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

3 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

8 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের

1
2