editor
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
কুমিল্লার দাউদকান্দির উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ প্রচারণা চালিয়েছেন। গতকাল বুধবার ট্রেজারার নিজে তার ফেসবুক টাইমলাইনে ‘দাউদকান্দিতে নৌকার পক্ষে প্রচারণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ক্যাপশন দিয়ে দুটি ছবি আপলোড দেন।
এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হয়ে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কি না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হিসেবে কেউ নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে কেউ রিটার্নিং অফিসারের বরাবর অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ‘আমি ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছি। তবে আমি দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারণা অংশগ্রহণ করেনি। প্রার্থীর সঙ্গে দেখা করতে গেছিলাম।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যা, নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করা যায়।
6 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন।
2 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান
5 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
1 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
6 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
2 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
5 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 1 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা