editor
প্রকাশিত: 9:32 PM, April 4, 2024
ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট হতে “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর” শীর্ষক প্রকল্পের” অধীনে জানুয়ারি-মার্চ ২০২৪ ব্যচে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে বটেশ্বরস্থ ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসেপ বাংলাদেশ এর সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক মো: কাইউম মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় শ্রম দপ্তর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন ইউসেপ বাংলাদেশ এবং ইউসেপ সিলেট অঞ্চলের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন পাশাপাশি ইউসেপ স্কুলের কৃতি শিক্ষার্থীদের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। পরিশেষে তিনি কৃতি শিক্ষার্থীদেরকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট এর হেড অব হেড অব টিভিইটি ইন্সটিটিউট মো: হুসাইন শহীদ আনসারী সহ ইউসেপ সিলেট অঞ্চলের কারিগরি বিদ্যালয়ের হেড অব টেকনিক্যাল স্কুল, হেড অব টিভিইটি ইন্সটিটিউট, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট