editor
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
১৯৭৫ সালে খন্দকার মুশতাক আহমদের জারিকৃত ইনডেমনিটি অধ্যাদেশের তথ্য বিকৃতি করে সাজু খাদেম গং এর মঞ্চস্থ নাটিকাটির প্রতিবাদে উই আর ন্যাশনালিষ্টের উদ্যোগে গত শুক্রবার বিকাল ৫টায় চৌহাট্টায় এক প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
উই আর ন্যাশনালিষ্ট এর সভাপতি আবু সালেহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মিজানুর রহমান পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সদর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান আবুল কাশেম। তিনি বলেন, মিথ্যা ইতিহাস ছড়িয়ে যে ঘৃণার চর্চা করা হচ্ছে তা শুধু জাতিকে বিভ্রান্ত করবে এবং বিরুপ প্রভাব আগামী প্রজন্মের উপর পড়বে। মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতৃবৃন্দ নিয়ে সকল ধরনের নোংরামি বন্ধ করা হউক।
সভাপতির বক্তব্যে আবু সালেহ মোহাম্মদ তাহের বলেন, ১৯৭৫ সালে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন আওয়ামীলীগের তৎকালীন তুখোড় নেতা রাষ্ট্রপতি আইনজ্ঞ খন্দকার মুশতাক । শহীদ জিয়া তখন কেবলই একজন সামরিক কর্মকর্তা , উনার কোনো ভূমিকা ছিল না।
শুধুমাত্র ঘৃণা ও প্রতিহিংসা চরিতার্থের লক্ষ্যে ইতিহাস বিকৃতি করে শহীদ জিয়াকে ইতিহাসের খলনায়ক হিসেবে প্রতিষ্টিত করে নাটিকাটি মঞ্চস্থ করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাজু খাদেম সহ নাটিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি, অন্যথায় এদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন ময়নুল, মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন, স্বেচ্চাসেবক দলনেতা আজিজ খাঁন সজীব, রাসেল আহমদ খান, মহানগর ছাত্রদলনেতা নির্ঝর রায়, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ , দক্ষিণসুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ছাত্রদলনেতা মকবুল হোসেন, হাবিব আহমদ হৃদয়, ইবনে জাহান তানভীর, ৪নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক তপন ইসলাম, আশিকুর রহমান তারেক , সানি আহমদ চৌধুরী, এ কে রাশেদ, ফয়সল আমীন, ইয়াসিন হোসেন জয়, কামাল হোসেন, জুনেদ আহমদ, এনাম আহমদ রাজ, ইকবাল আহমদ, আক্তার আহমদ, আসকর আহমদ, প্রমুখ।-বিজ্ঞপ্তি
2 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
2 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
5 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
6 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
7 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 3 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
7 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট