editor
প্রকাশিত: 8:44 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে আতংকের। চোটের কারণে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ টেস্ট দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ফরচুন বরিশালের পেসার।মিরপুর শেরেবাংলা মাঠে বল হাতে রান আপে ছুটে যাচ্ছিলেন আবু জায়েদ চৌধুরী। ডেলিভারি স্ট্রাইডে লাফ দেয়ার ঠিক আগ মুহূর্তে হলো গড়বড়। লাফ না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে পড়ে গেলেন মাঠে। খানিক পর ফরচুন বরিশালের এই পেসারকে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে চড়ে। ইনিংসের নবম ওভার সেটি।আবু জায়েদের ছিল তৃতীয় ওভার। দ্বিতীয় ডেলিভারির আগেই ওই বিপত্তি। বাইরে থেকে দেখে চোটের ধরন ঠিক বোঝা যায়নি। শুরুতে উরুতে হাত চেপে ধরলেও পরে আবু জায়েদকে দেখা যায় হাঁটু চেপে ধরে রাখতে। অভিব্যক্তিতে ছিল প্রচ- যন্ত্রণার ছাপ।বরিশাল দলের পক্ষ থেকে পরে জানানো হয়, আবু জায়েদের পেশীতে টান (ক্র্যাম্প) লেগেছে । খুব গুরুতর নয় তার চোট। আপাতত তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। এদিন বরিশালের বোলারদের চরম দুর্দশার ম্যাচে একটু নিয়ন্ত্রিত বোলিং করছিলেন আবু জায়েদই। বরিশাল দলের চেয়েও অবশ্য বেশি উৎকণ্ঠা নিয়ে রাহীর অপেক্ষায় থাকবে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আগামী মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা তিনিই।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,