editor
প্রকাশিত: 12:50 PM, November 3, 2022
স্পোর্টস ডেস্ক:: এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঝুলছে সুতোয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের। এই সময়ই কিনা এলো বড় দুঃসংবাদ! হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ফখর জামানের।
আজ (বৃহস্পতিবার) গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিডনির এই ম্যাচ হারলেই সেমিফাইনালের আশা শেষ বাবর আজমদের। তার আগেই এসেছে খারাপ খবর। অবশ্য ফখর চোট নিয়েই এসেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপে। তারপরও নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে মাঠে নেমেছিলেন। সেখানেই ঘটে বিপত্তি! হাঁটুর পুরনো চোট আরও জেঁকে বসেছে। ফলে দক্ষিণ আফ্রিকা ম্যাচ তো বটেই, বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচেও খেলা হচ্ছে না ফখরের।
এই চোটের কারণেই শুরুতে পাকিস্তানের ১৫ জনের চূড়ান্ত দলে ছিলেন না বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে লেগ স্পিনার উসমান কাদিরের জায়গায় যোগ দেন তিনি। কিন্তু স্কোয়াডে থাকলেও ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারেননি। মাঠে ফেরেন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। পাকিস্তানের জয়ে ফেরা ম্যাচটিতে ১৬ বলে ২০ রান করেছিলেন ফখর।
কিন্তু হাঁটুর সমস্যাটা বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচেই শেষ ফখরের পথচলা। তার জায়গায় বদলি খেলোয়াড়ের নামও চূড়ান্ত করেছে পাকিস্তান। আইসিসির টেকনিক্যাল কমিটির কাছ থেকে অনুমোদন নিয়ে শেষ দুই ম্যাচের জন্য তারা স্কোয়াডে যোগ করেছে ব্যাটার মোহাম্মদ হারিসকে।
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,