editor
প্রকাশিত: 3:25 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ফেভারিট তকমা নিয়েও গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের অবস্থা ভালো না। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে রয়েছে রিয়াল। সানসিরোতে জিততে পারলে নক আউটের সম্ভাবনা জোরালো হবে তাদের। রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মুনশেনগ্লাডবাখ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। সমান পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে রিয়াল। সবার নিচে থাকা ইন্টারের পয়েন্ট ২।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ক রামোস, মিডফিল্ডার ভালভার্দে ও স্ট্রাইকার করিম বেনজিমাকে পাচ্ছে না রিয়াল। এমন পরিস্থিতিতেও জয়ের জন্য ক্ষুধার্ত রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, “আমরা সব সময়ই জয় চাই। এই মুহূর্ডে ড্র অথবা হারের কথা ভাবতে পারি না। সবাইকে বলবো মাঠে তোমরা শতভাগটা দাও। ম্যাচটা কঠিন তবে আমার মনে হয় এই মৌসুমে সব দলই সংগ্রাম করছে।”
তবে হাল ছেড়ে দিচ্ছেন না ইন্টার মিলান কোচ অ্যান্থেনিও কন্তেও। তিনি বলেছেন, “আরও ৯টি পয়েন্ট বাকি আছে। আমরা এখনও নকআউটের জন্য লড়াই করতে পারি।”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,