editor
প্রকাশিত: 5:00 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
মাত্র ১০ মাসের মধ্যে ইন্টার মিলান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসেন। টটেনহ্যাম হটস্পারের সাবেক এই প্লে’মেকার ইতোমধ্যেই ক্লাবটিকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এর মাধ্যমে ইন্টারে খেলার স্বপ্ন অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে এরিকসেনের। ড্যানিশ এই প্লেমেকার জানুয়ারিতে ২০ মিলিয়ন ইউরোর সাথে এরা সাড়ে সাত মিলিয়ন ইউরো বোনাসসহ সাড়ে চার বছরের চুক্তিতে ইতালিতে এসেছিলেন।
করোনাভাইরাস আক্রান্ত মৌসুমে ২৮ বছর বয়সী এরিকসনে স্পার্সে তার যে ফর্ম ছিল তার ধারেকাছেও যেতে পারেননি। টটেনহ্যামে তিনি ৩০৫ ম্যাচ খেলে ৬৯ গোল করা ছাড়াও ৮৯টি এসিস্ট করেছেন। ডেনমার্ক জাতীয় দলের জার্সি গায়েও নিজের নামের প্রতি সুবিচার করেছেন। কোচ এন্টোনিও কন্টের অধীনে নিজের সেরা ফর্ম ধরে রাখতে ব্যর্থ হওয়া এরিকসেন বলেছেন, ‘যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম তার কিছুই দেখাতে পারছি না। সবাই আমার স্বাভাবিক ফর্ম দেখতে চায়। আমিও তাই চাই। কিন্তু কোচের পরিকল্পনা ভিন্ন এবং আমাকে সেটার সম্মান দেখাতে হবে।’
এবারের মৌসুমে ইন্টার মিলানের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন এরিকসেন, এর মধ্যে চারটিতে মূল একাদশে ছিলেন। এর মধ্যে কোনো গোল বা কোন এসিস্ট নেই। সর্বমোট ৩৩ ম্যাচে ইন্টারের হয়ে তিনি মাত্র চারটি গোল করেছেন। ক্লাবের প্রধান নির্বাহী গুইসেপ্পে মারোত্তা এরিকসেনের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে বরেছেন, ‘যে খেলোয়াড় দলবদল করতে চায় আমরা কখনই তাদেরকে ধরে রাখার চেষ্টা করিনা।’ এদিকে কন্টে বলেছেন, ‘এরিকসেনের সামনে অনেক সুযোগ ছিল। আমি সবসময়ই ইন্টারের জন্য যা ভাল হয় সেটাই বেছে নেই। এরিকসেনের ক্ষেত্রেই তাই হয়েছে।’
একটি বিষয় অবশ্য এরিকসেন ইন্টারে এসে মুখোমুখি হয়েছেন। সেন্ট্রাল ও এ্যাটাকিং মিডফিল্ডে ইন্টারের বেশ কয়েকজন পরীক্ষিত খেলোয়াড় রয়েছেন। গত গ্রীষ্মে বার্সেলোনা থেকে এসেছেন চিলিয়ান আরটুরো ভিডাল। আগে থেকেই দলে ছিলেন রাডজা নাইগোলান, মার্সেলো ব্রোজোভিচ ও ইভান পেরিসিচ। কন্টে জানিয়েছেন তিনি কখনই এরিকসেনকে তার পজিশন থেকে আরো নিচে নামিয়ে আনতে জাননি। বিশেষ করে বাম ও ডান উভয় দিকেই সমানভাবে নিজেকে প্রমান করেছেন এরিকসেন।
ইন্টারের হয়ে শেষ দুটি লিগ ম্যাচে খেলেননি এরিকসেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবার সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও তার খেলার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত পাওয়া গেছে। জানুয়ারিতে ইন্টার মিলান ছাড়লে এরিকসেনের ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি অথবা প্রিমিয়ার লিগে ফিরে আর্সেনাল কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবার সম্ভাবনা আছে। গত মৌসুমে জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে সিরি-আ লিগ শেষ করেছিল ইন্টার। বর্তমান শীর্ষে থাকা এসি মিলানের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,