editor
প্রকাশিত: 9:14 PM, January 20, 2026
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ও মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকার ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান। তিনি বলেন, দেশ, ইসলাম ও মানুষের অধিকার রক্ষায় ১০ দলীয় জোট সবসময় আপসহীন। সুনামগঞ্জ-১ আসনের জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের মানুষের সমর্থনে এই আসনে বিজয়ের মাধ্যমে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত করা হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আমি আপনাদের খাদেম হয়ে কাজ করতে চাই।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জ-১ আসনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় মাওলানা মুজাম্মিল হক তালুকদার একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাঈনুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মাওলানা আলী হুসাইন খান রাগুবী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ নাছির উদ্দিন, ক্বারী মাওলানা সৈয়দ আরমান নূর পীর, মাস্টার সৈয়দ মুস্তাফিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সৈয়দ মনির উদ্দিন ও মাওলানা মনির হোসেন প্রমুখ।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ