editor
প্রকাশিত: 10:15 PM, April 9, 2024
ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়।
ফ্যাড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ, অর্গানাইজিং সেক্রেটারী সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। এছাড়াও ফ্যাড-ক্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক গরীব ও দুস্থ মানুষের মধ্যে চাল, তৈল, চিনি, দুধ, কিসমিস, সেমাই, চিনিগুড়া চাল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের নেতৃবৃন্দ।
প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের ঈদের আনন্দ পরিপূর্ণ করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন সহ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। মহামারী করোন, ভয়াবহ বন্যা সহ দেশের যে কোন দুর্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় ফ্যাড-ক্যাব। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বক্তারা সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট