admin
প্রকাশিত: 4:53 PM, January 5, 2021
অনলাইন ডেস্ক
বর্তমান ক্রিকেট বিশ্বে টপ ফোর’এর মধ্যে কেন উইলিয়ামসন অনেকটা নীরব ঘাতক। বিরাট কোহলি, স্টিভেন স্মিথ বা জো রুট যতটা আলোতে থাকেন, নিউজিল্যান্ড অধিনায়ক সেভাবে ফোকাস পান না।তবে নিজের কাজটা ঠিকই চালিয়ে যান তিনি। এবার ক্রাইস্টচার্চে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডের মেলা বসিয়ে দিয়েছেন কেন। আর তার অন্যবদ্য ব্যাটিংয়েই তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে স্বাগতিকরা।
হাগলি ওভালে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬৫৯ রানে ইনিংস ঘোষণা করে। উইলিয়ামসনের ডাবলের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন হেনরি নিকোলস ও ড্যারেল মিচেচ। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের এক উইকেট হারিয়েছে পাকিস্তান। যেখানে প্রথম ইনিংসে পাকিস্তান ২৯৭ রান করেছিল। আর দিন শেষে কিউইরা ৩৫৪ রানে এগিয়ে রয়েছে।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দলীয় ৩ রানে শান মাসুদকে হারায়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া কাইল জেমিসন মাসুদকে শূন্য রানে মাঠ ছাড়া করান। আর অপরাজিত থেকে মাঠ ছাড়েন আবিদ আলী (৭) ও নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ আব্বাস (১)।এর আগে ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। যেখানে উইলিয়ামসন ১১২ ও নিকোলস ৮৯ রানে উইকেটে নামেন। এরপর এই জুটি পাকিস্তান বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন। চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের রেকর্ড ৩৬৯ রানের পার্টনারশিপ গড়ে বিছিন্ন হন তারা। আবার দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটিও এটি। আর নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজেরও এটি দু’দলের মধ্যে সর্বোচ্চ।
এদিন অধিনায়ক উইলিয়ামসন যৌথভাবে ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে কিউইদের রেকর্ড ৪টি ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। এছাড়া নিউজিল্যান্ড অধিনায়ক হিসেবে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি (ম্যাককালাম ও স্টিভেন ফ্লেমিংয়ের সঙ্গে)।
এর বাইরে টেস্টে ৭ হাজার টেস্ট রানের মাইলফলকেও পৌঁছান উইলিয়ামসন। এই কীর্তি গড়তে তিনি লারা, পন্টিং, এবি ডি ভিলিয়ার্সদের চেয়েও ছিলেন দ্রুততম।
টেস্টে উইলিয়ামসন শুরু করেছিলেন ৬৮৭৭ রান নিয়ে। আগের দুই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করা এই তারকা ৭ হাজারি ক্লাবে ঢুকতে মাত্র এক ইনিংসই সময় নিলেন।
বর্তমানে ৭১১৫ রানে থাকা উইলিয়ামসন আউট হয়েছেন ব্যক্তিগত ২৩৮ রানের মাথায়। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে তিনি ৩৬৪ বল মোকাবিলায় ২৮টি চার হাঁকিয়েছেন। এর আগের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ এবং পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১২৯ রান।
৭ হাজার রানের মাইলফলক ছুঁতে ডানহাতি এই ব্যাটসম্যানকে খেলতে হয়েছে ৮৩ ম্যাচ ও ১৪৪ ইনিংস। বিশ্বের দ্রুততম ৭ হাজার রান করাদের তালিকায় উইলিয়ামসনের অবস্থান ১৩তম। তবে মাত্র ১২৬ ইনিংসে ৭ হাজার রান করে সবার ওপরে অস্ট্রেলিয়ার স্মিথ।
এদিন বিশ্বের ৫৩তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করার পথে উইলিয়ামসন পেছনে ফেলেছেন ব্রায়ান লারা, রিকি পন্টিংদের। এই কীর্তি স্পর্শ করতে লারাকে খেলতে হয়েছে ১৪৬ ইনিংস, পন্টিং খেলেছেন ১৪৫ ইনিংস। এছাড়া মাইকেল ক্লার্ক ১৪৯, অ্যালিস্টার কুক ১৫১, রস টেইলর ১৬৯ ইনিংসে করেছেন ৭ হাজার রান।উইলিয়ামসনের সঙ্গে রেকর্ড জুটি গড়া নিকোলস ২৯১ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৫৭ রানে আউট হন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়া ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা ড্যারেল মিচেল অভিষেক সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। তিনি ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় খেলেন ১০২ রান। আর ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জেমিসন।পাকিস্তান বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি, আব্বাস ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট লাভ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,