admin
প্রকাশিত: 4:03 PM, December 30, 2020
অনলাইন ডেস্ক
‘উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এতে যদি কোনো ব্যক্তি হতে হেয় প্রতিপন্ন হন তাতে সিটি কর্পোরেশনের কিছু করার নেই।’ আজ বুধবার সকালে রাজধানীর বাসাবোর ৪ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র এসটিএস উদ্বোধন শেষে মেয়র এই মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন দুলুকে দিয়ে মামলা করিয়েছেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের এমন অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেন মেয়র তাপস।
তিনি বলেন, সিটি করপোরেশনকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা সকল দখলদারদের বিরুদ্ধে। এই কাজে কেউ বাধা হতে পারবে না। এ সময় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে কেউ বাধা দিলে তা বরদাস্ত করা হবে না বলে মেয়র তাপস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় ঢাকা ওয়াসা রাজধানীর খালগুলো বৃহস্পতিবার বুঝিয়ে দিবে উল্লেখ করে মেয়র আরো বলেন, ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২১টির দরপত্র আহ্বান করা হয়েছে এবং জায়গা চিহ্নিত করা হয়েছে ১৮টির। আগামী জুন মাসের মধ্যেই সকল ওয়ার্ডের ভোটার স্থানান্তর কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নতুন বছরে নতুন উদ্যোমে সকল অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চলবে বলেও জানান ফজলে নূর তাপস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,