editor
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. মালিক বলেছেন, একটি আদর্শ সমাজ গঠনে মসজিদ ও মাদরাসার ভূমিকা অপরিসীম। এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় পবিত্র কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে এবং নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরিতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। সিলেটে তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদটি নির্মাণ হলে এই এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারবেন। আমি এই মহতী উদ্যোগের সাফল্য কামনা করছি এবং এই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার (৮ মে) সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের দক্ষিণ সুরমায় তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদ্রাসা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুফতি মাওলানা রফিক উদ্দিন ও আফিয়া বেগমের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৈয়ব কামাল হযরত শাহজালাল (রঃ) লতিফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম, মাওলানা রফিকুল খান, শাহ আহমেদুর রব, মৌলানা আব্দুল আহাদ, হাজী মো. গোলাব উল্ল্যাহ, হাজী মো. তাজির মিয়া, মসজিদের ক্যাশিয়ার হাজী হাফিজ আব্দুল ওয়াহিদ, সুমন শিকদার, সহিল মিয়া, হাজী আব্দুল মুকিত, হাজী আব্দুল হাকিম, মো. সিরাজ উদ্দিন, হাজী তাহির আলী, কাজী আব্দুস সবুর, মো. হাবিব মিয়াসহ মাদ্রাসা শিক্ষক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯
2 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award
2 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
7 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত
8 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। লন্ডনের
8 মো. নুরুল ইসলাম: 8 সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে
1 সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা
4 সিলেট সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট